ফরিদগঞ্জ ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর হত্যকাণ্ডের রহস্য উন্মোচন

শামীম হাসান
  • আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১০১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে চাঞ্চল্যকর বিউটিশিয়ান ও প্রবাসী স্ত্রী মমতাজ বেগম রিক্তার খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। খুৃন হওয়ার ৩৬ ঘন্টার মধ্যে থানা পুলিশ তথ্য প্রযুক্তি এবং আটকৃতদের স্বীকারোক্তি মোতাবেক খুনের রহস্য বের করতে সক্ষম হয়। শুক্রবার(১৯ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ থানায় প্রেসব্রিফিংয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। এসময় ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম , ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন বুধবার ( ১৭ জানুয়ারি) রাতে দুবাই প্রবাসী হারুনুর রশিদ (রাকিবুল হাসান) স্ত্রী এবং বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তার সাথে তার ভাতিজা আ: মালেকের ছেলে ঢাকায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া মেহেদী হাসান শুভ কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মায়ের নামে কটু কথা সইতে না পেরে ক্রাইম পেট্রোল দেখানো খুনের আদলে হাতুরি দিয়ে মাথা আঘাত করে । পরে মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং ঘরে থাকা লেপে মুড়িয়ে বাথরুমে ফেলে রাখে।
এই বিষয়ে মমতাজ বেগম রিক্তার দুবাই প্রবাসী স্বামী হারুনুর রশিদ(রাকিবুল হাসান) বাদী হয়ে থানায় ফরিদগঞ্জ থানার মামলা (নং-১৯, তারিখ-১৯/০১/২০২৪খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ ) দায়ের করে। পরে থানা পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান শুভকে শুক্রবার বিকালেই চাঁদপুর আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে একটি পার্লার ব্যবসায়ী মমতাজ বেগম রিক্তা নিজের বাবার বাড়িতে নৃশংস খুনের শিকার হন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে বাপ্পী ও ভাতিজা মেহেদী হাসান শুভকে আটক করে। এক পর্যায়ে মেহেদী হাসান শুভ হত্যাকণ্ডের কথা স্বীকার করে। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক চরমান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে হত্যা কান্ডে ব্যবহৃত হাতুরি ও কাটার উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর হত্যকাণ্ডের রহস্য উন্মোচন

আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪