ফরিদগঞ্জ ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন এর অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল ঈদ পোষাক ও ঈদ সালামি

খাদিজা তাসনীম
  • আপডেট সময় : ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৬২৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন এর শিক্ষার্থীদের মাঝে ঈদ পোষাক ও ঈদ সালামি বিতরণ সম্পন্ন হয়।

২০ এপ্রিল (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসান এর সঞ্চালনায় অর্ধশতাধিকের বেশি সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ পোষাক বিতরণ ও ঈদ সালামি প্রদান করা হয়। ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলায় এমন একটি সংগঠন রয়েছে জেনে আনন্দিত। সুবিধাবঞ্চিত শিশুদের কথা চিন্তা করে এমন সংগঠন প্রতিষ্ঠিত করায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি। কোন ভালো কাজ করার আগে ভালো মানসিকতার প্রয়োজন হয় ভালো মানসিকতাই পারে ভালো কাজ করতে। সমাজের অনেক বিত্তবানরাই অর্থ নিয়ে থাকলেও এমন মহৎ কাজ করতে ইচ্ছুক নন। কিন্তু প্রজ্জ্বলনের সদস্যরা এমন উদ্যোগ নিয়েছেন। তাদের এমন মহৎ উদ্যোগকে শ্রদ্ধা করি। সামনের দিন গুলোতে চেষ্টা করবো প্রজ্জ্বলনের সাথে থেকে সুবিধবঞ্চিত শিশুদের জন্য কিছু করার। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাংবাদিক নাসির পাঠান, সাবেক জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন,কামরুজ্জামান সবুজ,কাউসার আহমেদ।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ পোষাক বিতরণের পাশাপাশি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান বাচ্চাদের আনন্দ দ্বিগুন করতে ঈদ সালামি প্রদান করেন।

ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ-সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য সালমান রাফি, সাইমুন,রণি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন এর অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল ঈদ পোষাক ও ঈদ সালামি

আপডেট সময় : ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩