ফরিদগঞ্জ ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে জামায়াতের সৌজন্যে ঘর পেলো এতিম শিশুরা

শাকিল হাসান
  • আপডেট সময় : ০১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

“মৌলিক প্রয়োজন পূরণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্ব। এটা আমাদের আন্দোলনের অন্যতম একটি মৌলিক কাজ। জামায়াতের জন্মলগ্ন থেকেই আমরা এটা করে আসছি। এটা নিছক কোন রাজনৈতিক কাজ নয়। আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহর হক্ব এবং বান্দার হক্ব উভয়ই আদায় করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর আমি যদি পেট পুরে খাই, তাহলে এই লেবাস-পোশাক দিয়ে আমরা খাঁটি মুসলিম হতে পারবোনা।” ফরিদগঞ্জ একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাছুম। বুধবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, চৌমুখা গ্রামের আমির হোসেন পাটওয়ারী সৌদীতে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেন। সেখানেই তার দাফন সম্পন্ন হয়। তিনি জামায়াতের একজন কর্মী ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী এবং তিন সন্তানের জীবনে ঘোরতর দূর্যোগ নেমে আসে। বিষয়টি জানতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেন। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাছুম। এ সময় তিনি মরহুম আমির আলী পাটওয়ারীর তিন সন্তানকে আদর করেন এবং তাদের খোঁজ খবর নেন। জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমির আবুল হোসাইন, সাবেক আমীর মোঃ ইউনুছ হেলাল, সৌদী আরবের মক্কা প্রদেশের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আল কাসিম প্রদেশের সভাপতি ময়েজ উদ্দিন মুরান আল, ফরিদগঞ্জ পৌরসভা সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমীর হোসেন পাটওয়ারীর এতিম সন্তানদের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে জামায়াতের সৌজন্যে ঘর পেলো এতিম শিশুরা

আপডেট সময় : ০১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪