ফরিদগঞ্জ ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড়

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৭৬০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভায়

নিজেদের অস্তিত্ব নাই বলেই বিএনপি ও তাদের দোসররা আজ বিদেশীদের কাছে ধরনা ধরছে
…………… সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(১৫ আগস্ট) বিকালে উপজেলা সদরস্থ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জমাদারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কামরুল হাসান রোমানের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন এর নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিজেদের অস্তিত্ব নাই বলেই বিএনপি ও তাদের দোসররা আজ বিদেশীদের কাছে ধরনা ধরছে। একাত্তরের পরাজতি শক্তি ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃংশসভাবে হত্যার ঘটনায় বেনিফিশিয়ারিদের আঁতাতে তারা এখন নুতন স্বপ্ন বিভোর। তারা সংবিধান পরিপন্থি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা আমেরিকার সহযোগিতায় বাস্তবায়ন করতে চায়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সংবিধান বিরোধী কোন কাজ করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আজ শোকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইচ্ছার বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে এক ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের শপথ নিতে হবে। শুধু তাই নয়, শোকের এই দিনে আমরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের চিহ্নিত করে তাদেরও কাঠগড়ায় দাড় করাতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. শারাফাত উল্ল্যা, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান।

আলোচনা শেষে দোয়া ও মুনাজত পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাও. শারাফাত উল্ল্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

আপডেট সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩