ফরিদগঞ্জ ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

ফরিদগঞ্জে ইলিশ রক্ষায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৮৭৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ইলিশ রক্ষায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলার মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রোমার সঞ্চালনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় সচেতনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের কারনে আমাদের দেশ বিশ্ববাসীর কাছে পরিচিত, সারাদেশে আবার আমাদের চাঁদপুর জেলা ইলিশের শহর হিসেবে পরিচিত শুধুমাত্র ইলিশের কারনে। আমাদের জাতীয় আয়ে অসামান্য অবদান রেখে আসছে। ইলিশ সম্পদ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইলিশের প্রজনন মৌসুম। এ সামান্য কয়েকটা দিন ইলিশ ধরা বন্ধ রাখতে পারলে, সারা বছর নদীতে ইলিশ ধরা যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, জেলা সহকারি মৎস্য অফিসার আবদুল্লা আল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, পল্লী বিদ্যুত ডিজিএম প্রকোশলী কামাল হোসেন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় সচেতনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১নং বালিথুবা (পশ্চিম) ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, ২নং বালিথুবা (পূর্ব) ইউপি চেয়ারম্যান হারুনূর রশীদ, ৩নং সুবিদপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ৬নং(পশ্চিম) ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৭নং পাইকপাড়া (দক্ষিন) ইউপি চেয়ারম্যান আবু তাহের, ৯ন গোবিন্দপুর ( উত্তর) ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, ১০নং গোবিন্দপুর (দক্ষিন) ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন,১১নং চরদুখিয়া(পূর্ব) ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ হোসেন, ১৫নং রুপসা (উত্তর)ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, ১৬নং রুপসা (দক্ষিন) ইউপি চেয়ারম্যান মো.শরীফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৭অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের জরিমানা ও জেলের বিধান রেখে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ইলিশ রক্ষায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২