ফরিদগঞ্জ ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড়

ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল 

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৫৯০ বার পড়া হয়েছে

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা ২৪ নভেম্বর অবরোধের সমর্থনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে থেকে মিছিল বের হয়ে বড়ালী সরকারি স্কুলের সামনে এসে সড়কে অগ্নী সংযোগ করে বিক্ষুব্দ যুবদলের নেতাকর্মীরা।

এসময় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি। তিনি আরো বলেন, অবৈধ সরকার কর্তৃক ঢাকাতে আটকেরপর গ্রেফতারকৃত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান চৌধুরীসহ আটককৃত বিএনপির সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মশাল মিছিলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন গাজী প্রকাশে ভাগিনা রুবেল, পৌর যুবদলনেতা সোহাগ পাটওয়ারী, আরিফ হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল 

আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩