ফরিদগঞ্জ ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জের খাজুরিয়ায় তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫৪২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী আদর্শকে উজ্জ্বিবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকালে উপজেলার খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। যে যত দফাই দিক না কেনো বিএনপির ৩১ দফার মধ্যেই সব রয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যেই সরকার দায়িত্ব নিবে তারা এই দফাগুলো বাস্তবায়ন করলেই প্রকৃত সংস্কার হবে। আর জনগণ আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতিকে ভোট দানের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্রামে-গঞ্জে প্রতিটি আনাচে কানাচে ঘুরে মানুষের সাথে কথা বলে সেই কথাই বুজেছি। গত তিনটি নির্বাচনে এদেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। তাই আমরা তরুণ সমাজকে উদ্ধুব্ধ করতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছি। আজ এই মাঠে উপজেলার ১নং থেকে ৮নং ইউনিয়নের তরুণ সমাজ অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে তরুণ সমাজ জীবনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই তরুণ সমাজের ভোটে আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আজকের এই মাহেন্দ্রক্ষণে একটি কথা আমি জানাতে চাই, যদি মহান আল্লাহ এবং জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন তবে, এই উপজেলা থেকে দুর্নীতি স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজীকে চিরবিদায় জানাবো।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের খাজুরিয়ায় তারুণ্যের সমাবেশ

আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫