ফরিদগঞ্জ ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ব্যস্ত রামপুর বাজারে প্রতিদিনের কেনাবেচার সঙ্গে বদলে যাচ্ছে লেনদেনের ধরনও। হাতে হাতে নগদ অর্থের পাশাপাশি বাড়ছে প্রযুক্তিনির্ভর লেনদেনের ব্যবহার। সেই পরিবর্তনের ধারাকেই আরও এগিয়ে নিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পূবালী ব্যাংক পিএলসি, রামপুর বাজার শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকার ও বিশিষ্টজনেরা অংশ নেন। আয়োজনের মূল বার্তা ছিলো ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তিলাওয়াত করেন আব্দুল্লাহ আল হাদি। পরে বক্তব্য ও মতবিনিময়ে উঠে আসে ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তার, নিরাপদ লেনদেন এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর নানা দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও RRM ধুর্যটি প্রসাদ ভট্টাচার্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র নতুন বাজার শাখা, চাঁদপুরের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান রাসেল আহাম্মদ। স্থানীয় অতিথিদের মধ্যে ছিলেন রামপুরের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংক ভবন মালিক আব্বাস আলী মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, রামপুর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মোঃ আব্দুর রব। চাঁদপুরের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও এতে অংশ নেন। মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ব্যাংকের কর্মকর্তারা ক্যাশলেস ব্যবস্থার বিভিন্ন সুবিধা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার ব্যবহার নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

আলোচনার পরপরই যুক্ত হয় বাস্তব সেবার আরেকটি সংযোজন। ফিতা কেটে উদ্বোধন করা হয় পূবালী ব্যাংক রামপুর বাজার শাখার এটিএম বুথ। এর ফলে বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও সহজ হলো।

২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ক্যাশলেস ক্যাম্পেইন–২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে রামপুর বাজারে ডিজিটাল লেনদেনের বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার বার্তাও দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়া লেনদেনের এই বাস্তবতায় রামপুর বাজারের আয়োজনটি যেন সেই পরিবর্তনেরই একটি ছোট্ট প্রতিচ্ছবি, যেখানে ব্যাংকিং এখন শুধু শাখার চার দেয়ালে সীমাবদ্ধ নয় বরং মানুষের হাতের প্রযুক্তির সঙ্গেও ক্রমেই আরও নিবিড়ভাবে যুক্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬