ফরিদগঞ্জ ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

পাইকপাড়া স্কুল মাঠে হাট ও টুর্নামেন্ট আয়োজন নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৯৩৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো ও খেলাধুলাসহ অন্যান্য আয়োজনে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।

জানা গেছে, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. কালাম গাজী গত ৩০ এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তিনি তার আবেদনে উল্লেখ করেন, বিদ্যালয়ের মাঠটি নিয়মিতভাবে ‘পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব’ নামে একটি সংগঠন বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করে। এছাড়া প্রতিবছর কোরবানির পশুর হাট বসানো হয়। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয় এবং মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে ‘REF D-30-04-2025 AD-2226’ নম্বর আদেশে আগামী ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত স্কুল মাঠে কোরবানির হাট ও ক্রীড়ানুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য ইনজাংশন জারি করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘আমি এখনো হাইকোর্টের আদেশের অনুলিপি হাতে পাইনি। আদেশনামা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাইকপাড়া স্কুল মাঠে হাট ও টুর্নামেন্ট আয়োজন নিষিদ্ধ

আপডেট সময় : ০৪:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫