ফরিদগঞ্জ ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয় হয় তাদের।  ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের। এর হলেন, বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের মো: নোমানের ছেলে মো: সালমান (২৭) ও মো: জাফরের ছেলে কবির হোসেন (৩২)।

স্থানীয় লোকজন জানায়, সালমান ও কবির সানকি গ্রাম সহ আশেপাশের এলাকায় চুরিসহ অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি মাদক সেবন করে ও বিক্রি করে। এসব বিষয়ে এলাকাবাসী তাদের উপর ক্ষুব্ধ। বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের মাদকসহ হাতেনাতে আটক করে গাছের সাথে বেধে গণধোলাই দেয়।
সালমানের স্বজনরা জানায়, সালমান দীর্ঘদিন ধরেই এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এতিম হিসবে তার স্বজনরা তাকে সুস্থ করতে মাদক নিারময় কেন্দ্রে পাঠালেও কোন কাজ হয়নি। বরং সে দিনের পর দিন মাদকের কারণে আগ্রাসি হয়ে উঠে। তার ঘরের আসবাবপত্র ভাংচুর , কলাগাছসহ বিভিন্ন গাছগাছালি কেটে সাবাড় করেছে সে। মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জেনেছি।
স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন জানায়, স্থানীয় জনতা এই দুই মাদকসেবী ও কারবারিকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের নিরপত্তার কথা ভেবে আমি পুলিশের কাছে সংবাদ দিলে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটককৃতদের কাছে মাদক পাওয়া গেছে। তাদের মাদক দ্রব্র নিয়ন্ত্রণ আইনে বৃহষ্পতিবার দায়েরকৃত মামলায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা

আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬