ফরিদগঞ্জ ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন

টোল আদায় বৈধ, তবুও বলা হচ্ছে ‘চাঁদাবাজ’

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে ইজারাদারদের ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শত নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, বাংলা ১৪৩২ সালের জন্য ভাটিয়ালপুর বাজারের টোল আদায়ের দায়িত্ব ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ১৩ এপ্রিল ইজারাদার আব্দুল মতিনকে প্রদান করেন। বাজারটি এই প্রথমবার ইজারার আওতায় আসে। নিয়ম অনুযায়ী টোল আদায়ের উদ্যোগ নেওয়া হলে কিছু ব্যবসায়ী ও আড়ৎদারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একাধিক বৈঠকে সমাধান না হওয়ায় ২৮ এপ্রিল টোল আদায়কালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মাছের কেনাবেচা বন্ধ হয়ে যায়।

এই ঘটনার পর ৪ মে বিকেলে ভাটিয়ালপুর মৎস্য মালিক সমিতির সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজির নেতৃত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে ইজারার নামে ‘চাঁদাবাজি’র অভিযোগ তুলে টোল আদায় বন্ধের দাবি জানানো হয়।

এরই প্রতিবাদে ৮ মে ইজারাদারদের পক্ষে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, “গত ১৭ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি বিনা ইজারায় বাজার থেকে টোল আদায় করে সরকারি রাজস্ব আত্মসাৎ করেছেন। এখন ইজারা কার্যক্রম শুরু হলে তারা রাজনৈতিক পরিচয়ের আশ্রয়ে বাধা সৃষ্টি করছেন।”

বক্তারা আরও বলেন, “নিয়মতান্ত্রিকভাবে টোল আদায় করা হচ্ছে, অথচ একে চাঁদাবাজি বলা হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক।” তারা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও ইজারা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওসমান শেখ, বিএনপি নেতা হানিফ, সুজন ভূঁইয়া ও ছাত্রদল নেতা তানভীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টোল আদায় বৈধ, তবুও বলা হচ্ছে ‘চাঁদাবাজ’

আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫