ফরিদগঞ্জ ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

জোট নয়, আদর্শ নিয়ে লড়বে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৯৩২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, দেশে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে রাজনীতি হোক। সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দলটি।

এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘুবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস আল্লামা মুকবুল হোসাইন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও গত ৫৪ বছর ভারতের প্রেসক্রিপশনে দেশ চলেছে। ৫ আগস্ট সে অধ্যায়ের ইতি ঘটে। এখন সময় এসেছে ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার।”

তিনি আরও বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে আমরা অংশগ্রহণ করব। না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তই মেনে নেব। ইসলামী আদর্শ নিয়ে আমরা আলাদা অবস্থানে আছি, এজন্য অতীতে কোনো ইসলামী দলের সঙ্গে জোট করিনি।”

ফরিদগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“একটি সহনশীল, সৎ ও সংস্কৃতিমনস্ক রাজনীতি গড়তে চাই। আমাদের লক্ষ্য আদর্শিক নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা প্রজন্ম।”

সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু মুসা, সেক্রেটারি প্রভাষক একেএম হুমায়ুন কবির রাজু, পৌর সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মুজাহিদ কমিটির ছদর মাওলানা আবু নোমান সাদী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ ও সেক্রেটারি মাওলানা মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. মিনহাজুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. আকরাম হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোট নয়, আদর্শ নিয়ে লড়বে ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫