ফরিদগঞ্জ ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন চাকরি ফেরানোর স্বপ্নে প্রধান শিক্ষকে দেড় লাখ টাকা ঘুষ ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদগঞ্জে নিয়োগের পর ৬ মাসই অনুপস্থিত, হঠাৎ হাজিরা খাতায় সই ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

এক জমি দুইবার রেজিস্ট্রি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আমজাদ আলী পাটওয়ারী বাড়িতে সম্পত্তি নিয়ে সহোদরদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে, বড় ভাই সেলিম পাটওয়ারী কৌশলে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে ছোট ভাইদের বঞ্চিত করার চেষ্টা করছেন। এর জেরে ছোট ভাই মাসুদ পাটওয়ারীর নির্মাণাধীন ঘর রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রায় ২৩ বছর আগে ২০০৪ সালের ২৩ মে (৫০৬০ নং দলিল) প্রয়াত ছলেমান পাটওয়ারী তার চার ছেলের নামে একই বাড়ির জোহরা খাতুনের কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করেন। কিন্তু ওই জমি খারিজ না করায় বিএস খতিয়ানে জমির দাতা জোহরা খাতুনের সন্তানদের নামে রেকর্ড হয়। এদিকে জমি ক্রেতা চার ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু ঘটে। পরে বিষয়টি জানতে পেরে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা (নং ২৯৩১/২০২৬) দায়ের করা হয়
অভিযোগ অনুযায়ী, এই সুযোগে বড় ভাই সেলিম পাটওয়ারী গোপনে জোহরা খাতুনের সন্তানদের কাছ থেকে ২০০৪ সালে নিজের একক নামে পুরো জমি পুনরায় রেজিস্ট্রি করে নেন এবং সহোদরদের অংশ অস্বীকার করেন। সম্প্রতি নিজেদের বসবাসের জন্য ঘর না থাকায় ছোট ভাই মাসুদ পাটওয়ারী বড় ভাইয়ের অংশ বাদ দিয়ে বাকি দুই ভাইয়ের জমিতে একটি ঘর নির্মাণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (৭ অক্টোবর) রাতের আঁধারে সেলিম পাটওয়ারী ভাড়াটে লোকজন দিয়ে ওই ঘরটি গুঁড়িয়ে দেন এবং ঘরের সমস্ত মালামাল পাশের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মাসুদ পাটওয়ারী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাসুদ পাটওয়ারী জানান, তার পিতা চার ভাইয়ের নামে জমি কিনেছিলেন। রেকর্ড না হওয়ায় তারা তা সংশোধনের মামলা করেছেন। কিন্তু বড় ভাই প্রতারণা করে নিজের নামে সম্পত্তি পুনরায় দলিল করে তাদের বঞ্চিত করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, নিজে উপস্থিত থেকে ভাড়াটে লোকজন দিয়ে ঘর ভেঙে ও লুটপাট করেছেন।
মাসুদ পাটওয়ারীর প্রবাসী অপর ভাই হাবিবুর রহমান ও বোন জোছনা বেগম বলেন, বড় ভাইয়ের এই অন্যায় মেনে নেওয়ার মতো নয়। এক ভাই আরেক ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন—এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তিনি আমাদের সাথে প্রতারণা ও জুলুম করছেন।
বাড়ির বাসিন্দা তাজ উদ্দিন, এনায়েত উল্লাহ, মুনাম পাটওয়ারীসহ অন্যান্যরা বলেন, তারা চান সেলিমসহ বেঁচে থাকা তিন ভাই মিলেমিশে সম্পত্তি ভোগদখল করুক। কিন্তু সেলিম যা করছেন তা ঠিক নয়। বাড়ির শান্তির জন্য সমাধান আবশ্যক। রাতের আঁধারে ঘর ভেঙে নেওয়াটা মোটেও ঠিক হয়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ঘর ভেঙে দেওয়ার ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেলিম পাটওয়ারী অন্য ভাইদের বঞ্চিত করছেন। সেলিম যদি সবার সঙ্গে নিয়ে সমাধান করতে চান, তাহলে তিনি ভাইয়ে-ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝামেলা সমাধানের চেষ্টা করবেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেলিম পাটওয়ারী বলেন, তার ক্রয়কৃত জমিতে ভাই মাসুদ পাটওয়ারী ঘর তুলেছেন। তাই তিনি তা ভেঙেছেন এবং নিজের জমির দখল রক্ষা করেছেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রাব্বি বলেন, মাসুদ পাটওয়ারীর দেওয়া অভিযোগের আলোকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক জমি দুইবার রেজিস্ট্রি

আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬