ফরিদগঞ্জ ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি

আমান উল্লাহ খান ফারাবী
  • আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে দোকানপাট ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশের ৩৫ দিন পরও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না পাওয়ায় আগামী ১৮ আগস্টের মধ্যে তা দাখিলের জন্য আদালত পুনরায় নির্দেশ দিয়েছেন বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফরিদগঞ্জের চৌরাঙ্গী বাজার এলাকায় সরকারি খাল দখলের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। গত ৭ জুলাই ফরিদগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন স্বতঃপ্রণোদিত হয়ে বিবিধ মামলা নং-০২/২০২৬ (ফরিদগঞ্জ) গ্রহণ করেন।

পরদিন ৮ জুলাই আদালত নোটিশ জারি করে ২১ দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সে অনুযায়ী ২৯ জুলাই ছিল প্রতিবেদন দাখিলের শেষ সময়। কিন্তু ওই সময়ের মধ্যে প্রতিবেদন জমা পড়েনি। ১২ আগস্ট পর্যন্তও প্রতিবেদন দাখিল হয়নি।

আদালতের নির্দেশনায় খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণকারী ও ব্যবসা পরিচালনাকারীদের তথ্য সংগ্রহ, অভিযোগের সত্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

তবে প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি

আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬