ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত
- আপডেট সময় : ০৫:১৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক আমার সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রবাহ এর প্রতিনিধি সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চতুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শিমুল হাসান মোটরসাইকেলযোগে যাওয়ার সময় চতুরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি নাকে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে একই দুর্ঘটনায় মো. ইউসুফ নামে এক পথচারীও আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক শিমুল হাছানের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দেয়।










