ফরিদগঞ্জ ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উবারামপুর গ্রামের দক্ষিণ পাটোয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বরাত দিয়ে জানান, দুপুরে দক্ষিণ পাটোয়ারী বাড়ির বাসিন্দা চান্দু, স্বপন, হাবীব ও সূর্যের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবারের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার

আপডেট সময় : ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬