ফরিদগঞ্জ ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬৪৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশা চালক ও ৩ শিশুসহ ৮জন আহত হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া লাইফ জেনারেল হাসপাতালের সামনে রবিবার (২৩ জুন) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জরুরীসেবা নং ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার আনন্দ বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৪৪৫) ও দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা টি উদ্ধার করে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা আনন্দ বাসটি লাইফজেনারেল হাসপাতালের সামনে আসলে অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক নজির (৩৮), ও ৩ টি শিশুসহ মোট আটজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক কামরুল হাসান বলেন, রবিবার রাতে সড়ক দূর্ঘটনার ৬জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, অটোরিকশা ও আনন্দ বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন

আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪