ফরিদগঞ্জ ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ

ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক দ্বারা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে। ওই চিকিৎসা প্রতিষ্ঠানের ডিপ্লোমা চিকিৎসক ও ইউনিয়ন জামায়াতের নেতা এইচ.এম.এ. আলী আকবর রনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ভুক্তভোগী নারীর অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য শুনেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরদিন সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ওই চিকিৎসকের চেম্বার বন্ধ দেখা যায়।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, দাঁতের ক্যাপ লাগানোর জন্য তিনি ওই চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসক আলী আকবর রনি তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। তার শরিরের বিভিন্ন স্পর্ষকাতর স্থানে হাত দেন। এতে ভুক্তভোগী নারী প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন। পরে তাকে ধাক্কা দিয়ে তিনি চেম্বার থেকে বের হয়ে বিষয়টি তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। ওই চিকিৎসক জামায়াতের রূপসা (উত্তর) ইউনিয়ন সেক্রেটারী জেনারেল, বিষয়টি মিমাংসা করে দিবেন বলে তার পক্ষে দলীয় লোকজন আমার বাবার সাথে কথা বলেছেন।
ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আলম জানান, ৯৯৯-এ কল পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়দের সামনে ওই নারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দাঁতের চিকিৎসা নিতে তিনি আলী আকবর রনি নামের চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। চিকিৎসার একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করেন। এ কারণে তিনি ৯৯৯-এ কল দিয়েছেন। তিনি আরও জানান, চেম্বারে গিয়ে আলী আকবর রনিকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে চলে গেছেন। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন। তবে তিনি তাৎক্ষনিক লিখিত অভিযোগ দেননি।
ডিজিটাল ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানটিতে স্থানীয় প্রভাবশালী ও উৎসুক জনতার ভিড়ের মধ্যে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম জানান, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে তাঁকে ফোন করে রনির চেম্বারে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকের সামনেই ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিম বলেন, অভিযোগের জবাবে চিকিৎসক বলেন, চিকিৎসার সময় হাত লাগতে পারে। পরে তিনি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান। এরপর ওই নারী ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে, অভিযুক্ত আলী আকবর রনিকে তার চেম্বারে পাওয়া যায়নি। বক্তব্য জানতে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ওই চিকিৎসকের চেম্বার বন্ধ দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েজন বলেন, দাঁতের চিকিৎসক ও জামায়াতে ইসলামীর নেতা আলী আকবর রনির বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ উঠেছে। কেউ থানায় অভিযোগ করেননি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনা প্রশাসনের নিজ দায়িত্বে তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী তাঁদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা তাঁদের জানা নেই। আমরা তাকে বলেছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় : ১২:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬