ফরিদগঞ্জ ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি (২২)। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।
উল্লেখ্য, এর আগে গত কয়েক দিন আগে একই অভিযোগে তাঁর বোনের জামাই ছাত্রলীগ নেতা সোহাগকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন ও সরকারবিরোধী নানা তৎপরতায় যুক্ত ছিলেন।  পরবর্তীতে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসি আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬