ফরিদগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
বিকেলের নরম আলোয় মাঠজুড়ে তখন তারুণ্যের উচ্ছ্বাস। চারপাশে ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতি, খেলোয়াড়দের চোখে জয়ের প্রত্যয়, এমন প্রাণবন্ত আবহে ফরিদগঞ্জের সদরস্থ কাছিয়াড়ায় পর্দা উঠেছে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।
উদ্বোধনী বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলা মানুষের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকে করে প্রফুল্ল ও উদার। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের খেলায় একজন তরুণ যেমন শৃঙ্খলা ও নিয়ম মেনে চলতে শেখে, তেমনি পরাজয়কে মেনে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সাহস অর্জন করে। তাই নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর, সুস্থ ও আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, কাছিয়াড়ার মতো এলাকায় এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আশা করি, এই আয়োজনের মধ্য দিয়ে নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং তারা একদিন জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। খেলাধুলার এই প্রাণস্পন্দন ছড়িয়ে পড়ুক ফরিদগঞ্জের প্রতিটি প্রান্তে,এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে একুশে ক্লাব চাঁদপুর ও ৯ নম্বর গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন একাদশ। বাঁশির সঙ্গে সঙ্গে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। বলের প্রতিটি স্পর্শ, আক্রমণ-পাল্টা আক্রমণ আর গোলের প্রত্যাশায় দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনার ঢেউ।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তরুণদের মাঠমুখী করার পাশাপাশি এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
আয়োজকদের মতে, মাঠে ফিরুক তারুণ্য, খেলাধুলায় গড়ে উঠুক সুস্থ প্রজন্ম। এই প্রত্যয়েই কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬