ফরিদগঞ্জ ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে এম এ হান্নান জনকল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান পরিচালিত এম এ হান্নান জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই সহস্রাধিক নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলা সদরস্থ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর পরিচালনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটওয়ারী, সাবেক পৌর কাউন্সিলর জাকির গাজী ও জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান। পরে বিএনপি নেতৃবৃন্দ দুই সহস্রাধিক নারীর মাঝে শীতবস্ত্র তুলে দেন।

বক্তারা বলেন, গত তিন দশক ধরে ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি আনাচে কানাচে এম এ হান্নানের উন্নয়ন ও দান- অনুদানের ছোঁয়া রয়েছে। শীত-বর্ষাসহ প্রতিটি ঈদে এম এ হান্নান উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকেন এবং আগামীতে থাকবেন। তিনি বিএনপির রাজনীতি করলেও এসব দান- অনুদান নিয়ে কোনো রাজনীতি করেন নি। এসব কাজকে এগিয়ে নিতে এবং আরো বেগবান করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে পুরো উপজেলাবাসী সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তারা তাঁকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। বিএনপির প্রতিটি অনুষ্ঠানে বিশেষ করে নারীদের উপস্থিতি ঈর্ষণীয়। অর্থাৎ এম এ হান্নানই ফরিদগঞ্জের আশা ভরসার প্রতীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে এম এ হান্নান জনকল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪