ফরিদগঞ্জ ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

ফরিদগঞ্জে এম এ হান্নান কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

শাকিল হাসান
  • আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এম এ হান্নান কল্যাণ ট্রাস্ট। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ৪ ডিসেম্বর শনিবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ মোঃ ইউনুছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে আধুনিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার মুক্ত করা হবে।”

এ সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, “জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করে গেছেন। জিয়াউর রহমান ফরিদগঞ্জবাসীর জন্য বেড়িবাঁধ নির্মান আর সেচ প্রকল্প চালুকরণের মাধ্যমে মানুষের ভাতের ব্যবস্থা করে গেছেন। আগামীদিনে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। গুম, খুন, অর্থপাচারসহ যাবতীয় অন্যায় অপকর্মের বিচার হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন যুবদল নেতা শরীফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ শিবলু, সাধারণ সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান হোসেন গাজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে এম এ হান্নান কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫