ফরিদগঞ্জ ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের সার্বিক পরিচালনায় একটি চৌকস দল এ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের(বশির দিঘীরপাড়) বাবির মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত ও বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা এনে ফরিদগঞ্জ ও এর আশপাশের এলাকায় উঠতি বয়সের তরুণ ও যুবসমাজের কাছে বিক্রি করে আসছিলেন।
এর আগেও তাকে প্রাণঘাতী ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও পুরোদমে এই অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬