ফরিদগঞ্জ ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ‘মৃত্যুকূপ’ ইটভাটা ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে দখল–সংকট চরমে

ফরিদগঞ্জে আগুনে পুড়লো পাঁচটি দোকান

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪২৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকালে পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের আল মদিনা হাসপাতালের সামনে একটি টিনসেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো, হারুন পাঠানের অটো রিকশার গ্যারেজ, সাহাবুদ্দিন মাস্টারের ফার্নিচারের দোকান, আবুল কালাম আজাদের ভ্যারাইটিজ স্টোর, স্বপনের সেলুন, মাইনুদ্দিন পাটওয়ারীর ভ্যারাইটিজ স্টোর। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ৮ টার সময় দোকান খুলতে এসে দেখি হারুন পাঠানের অটো রিকশার গ্যারেজে হঠাৎ করে আগুনের ধুয়া উঠছে। মুহুতের্রর মধ্যে আমার দোকানসহ আগুন দ্রুত আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় ১ ঘণ্টার প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হারুন পাঠান ও সাহাবুদ্দিন মাস্টার বলেন, কয়েক মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে নিমিষেই সব কিছু পুড়ে ছাই হয়। আগুনে আমাদের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে আগুনে পুড়লো পাঁচটি দোকান

আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪