ফরিদগঞ্জ ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড়

ফরিদগঞ্জের চরকুমিরায় পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

শামীম হাসান
  • আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৬৮৫ বার পড়া হয়েছে

সাঁতার না জানায় খালাতো ভাইয়ের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে আর উঠতে না পেরে হাফেজি মাদ্রাসা পড়ুয়া সারোয়ার হোসেন আহাদ (১১) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট ৩০) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। সারোয়ার হোসেন আহাদ ওই গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন টিটু। মৃতের পরিবারের বরাত দিয়ে মো. সাজ্জাদ হোসেন টিটু বলেন, সারোয়ার হোসেন আহাদ চরকুমিরা এলাকার খোলাফায়ে রাশেদিন মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী।শনিবার (৩০ আগস্ট ২০২৫) দুপুরের দিকে চরকুমিরা গ্রামের তারা নানা বাড়ি (সাদেক আলী মিজি বাড়ি)তে গিয়ে পুকুরে খালাতো ভাইয়ের সাথে গোসল করতে নামে। পুকুরে গোসলের এক পর্যায়ে ডুব দিয়ে না উঠায়, তার খালাতো ভাই বাড়ি গিয়ে লোকজনদের জানালে স্বজরনা এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শিশুর পরিবারে শোকের মাতম বইছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি দুঃখজনক। শিশুটির পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের চরকুমিরায় পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫