ফরিদগঞ্জ ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৭৯১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে খাজুরিয়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল স্লোগানের মধ্যদিয়ে দলে দলে এসে জড়ো হয়। পরে অতিথিদের বরণ করে নেয় অনুষ্ঠানের আয়োজকরা।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহন পাটওয়ারী মানিকের সভাপতিত্বে, সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা ও যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে কঠোর অবস্থানে ছিল। বিএনপির দুঃসময়ে নির্যাতিত নিপীড়িত নেতাকর্র্মীদের দিয়ে যুবদলকে ঢেলে সাজাতে হবে।  রাজনীতি করতে হলে জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ বুকে ধারণ করে চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সন্ত্রাস,চাঁদাবাজে বিশ^াস করে না। যারা দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে যানেন না, তাদের এই জাতীয়তাবাদী দলে থাকার কোন অধিকার নেই। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জে বিএনপির অভিভাবক আলহাজ¦ এমএ হান্নান। আমরা সবাই আলহাজ¦ এমএ হান্নান চৌধুরীর তথা বিএনপির হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।
অনুষ্ঠানে বিশেষর অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্বাস উদ্দিন গাজী, সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খাঁন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কিরন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী। এসময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন 

আপডেট সময় : ০৫:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫