ফরিদগঞ্জ ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি!

পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাগত রয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারিরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকার সড়ক অবরোধ করে।
তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এসময়ে নেতাকর্মীদের হাতে লাঠিসোঠা দেখা যায়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।
্এদিকে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃৃত্বে পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ বাসস্ট্যাণ্ড এলাকায় উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে অনুরোধ করে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় বিক্ষুব্ধরা সড়ক দখল করে নেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়কথেকে সরিয়ে দেয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫