ফরিদগঞ্জ ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সমাপ্ত হয়েছে। শনিবার (৮ আগষ্ট ২০২৬) বিকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ ।

ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফুলের মতো। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সর্বত্র ফুলের মতো ছড়িয়ে দিতে হবে। স্কাউটসরা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দিয়ে দেশের সেবা করে। জাতীয় দুর্যোগে তারা নিজের পরিবার ছেড়ে ছুটে যায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাড়াতে। স্কুল জীবন থেকেই স্কাউটিং এর মাধ্যমে একজন চরিত্রবান ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এই আয়োজনের প্রংশসা করে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউটরা দুর্যোগে তাদের করণিয় বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। এসময়ে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী যেসকল স্কাউটদের কেডস নেই, তাদের কেডস দেয়ার ঘোষণা দেন।

ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সহসভাপতি মশিউর রহমান। আরো বক্তব্য দেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমিন এল.টি, কোর্সের ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মা।
এসময়ে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসান, ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা।
দুইদিন ব্যাপি ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২ জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬