ফরিদগঞ্জ ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন

দুর্নীতির দায়ে বহিঃষ্কার হলো ফরিদগঞ্জে স্কাউট সম্পাদক জিয়াউর রহমান জিয়া   

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫৭০ বার পড়া হয়েছে

দুর্নীতির দায়ে উপজেলা স্কাউট সম্পাদকের পদ থেকে বহিঃষ্কার করা হয়েছে জিয়াউর রহমান জিয়া কে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে  উপজেলা স্কাউটের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার পূর্বের কয়েকদিন ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি লাগবে  সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটস ও রোভার সদস্যদের ইফতার, নাস্তা ও দুপুরের খাবারের টাকা আত্মসাৎ ও অসংখ্য ভুয়া বিল-ভাউচার তৈরির বিষয়টি প্রমানিত হওয়ায় উপজেলা স্কাউটস সম্পাদকের পদ থেকে জিয়াউর রহমান জিয়াকে বহিষ্কার করে তার স্থলে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক স্কাউট সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী কে৷

এ বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া উপজেলা স্কাউটসের সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী এই প্রতিবেদককে জানান, আমি ১৯৯৮ সাল থেকে স্কাউটিংয়ের সাথে যুক্ত আছি। এর আগে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উপজেলা স্কাউট সম্পাদকের দায়িত্ব পালন করেছি৷ আমাকে যেহেতু দায়িত্ব দেয়া হয়েছে, আমি পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা নিয়ে স্কাউটিংয়ের যাবতীয় কার্যক্রমের মাধ্যমে উপজেলা স্কাউটিংকে সক্রিয় রাখার চেষ্টা করবো৷

দুর্নীতির অভিযোগ তোলা রেদওয়ান খাঁন জানান, ব্যাক্তি বিশেষ নয় বরং আমাদের স্কাউট ও রোভার সদস্যের  লড়াই ছিলো দুর্নীতির বিরূদ্ধে। আলহামদুলিল্লাহ সত্যের জয়ের মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত হলো উপজেলা স্কাউট। আমরা সকল স্কাউটস ও রোভার সদস্যরা বিশ্বাস করি এরপর আর কেউ স্কাউটিংকে পুঁজি করে দুর্নীতি করার দুঃসাহস করবে না। দুর্নীতির বিরুদ্ধে আজকের বিচার দৃষ্টান্ত হয়ে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তর। ফের উপজেলা স্কাউটিংকে পুঁজি করে কেউ যদি অনিয়ম ও দুর্নীতি করার চেষ্টা করে আমরা যেকোন মূল্যে তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্কাউটিংয়ে দুর্নীতির বিষয়ে কখনো ছাড় দেয়া হবে না।

এর আগে দুর্নীতিবাজ এই সম্পাদকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার তৈরি করে অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ৪ সেপ্টেম্বর উপজেলা স্কাউট সভাপতি বরাবর স্মারকলিপির প্রদান করে এবং তদন্ত পূর্বক তাকে অপসারণ ও তার বিরুদ্ধে শাস্তির দাবিতে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্বর সম্মুখে মানববন্ধন করে রোভার ও স্কাউট সদস্যরা৷ অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত টিম ১১ সেপ্টেম্বর অভিযোগকারী মো.রেদোয়ান খাঁনগং এবং অভিযুক্ত উপজেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমানকে তলব করে। তলবের দিন দুই ঈদে আত্মসাৎকৃত টাকার হিসেব চাওয়া হলে উপজেলা স্কাউট সম্পাদক তার হিসেব দিতে পারেননি এবং তার তৈরিকৃত অসংখ্য বিলভাউচারে উল্লেখকৃত ব্যয়ের যৌক্তিক ও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতির দায়ে বহিঃষ্কার হলো ফরিদগঞ্জে স্কাউট সম্পাদক জিয়াউর রহমান জিয়া   

আপডেট সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪