ফরিদগঞ্জ ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন

দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বদিউজ্জামালপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং পূর্ব বড়ালী উদীয়মান তরুণ প্রজন্ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার পূর্বপাড়ের জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলর হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, মো. আব্দুল জলিল, আকবর হোসেন রনি, মামুনুর রশিদ, রাজু ও মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬