ফরিদগঞ্জ ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়া ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদারের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল মিজি (৩০) ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশার গ্রামের মো. গিয়াসউদ্দিন এশুর ছেলে। তিনি পেশায় একজন প্রবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ই অক্টোবর ২০২৬ হাজীগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালায়। ওই ঘটনায় হাজীগঞ্জ থানার এসআই জুয়েল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মিছিলের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হাজীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাসেল মিজিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬