ফরিদগঞ্জ ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু’র প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন

শামীম হাসান
  • আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৬৫১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সড়কে রক্তপাত বন্ধে গাড়ি চালকদের লাইসেন্স ও সকল যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করতে এবং সড়ক দূর্ঘটনায় আহত রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলা বন্ধ করে জীবনের নিরাপত্তার দাবিতে মানবন্ধন ও মিছিল করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ৫ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ফকির বাজারে সড়কের পাশে সড়ক দূর্ঘটনা রোধে সড়ককে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং আলিগঞ্জ সরকারি হাসপাতালের কর্মকর্তাদের অবহেলায় মেধাবী ছাত্র ও সেচ্ছাসেবী মোঃ রাশেদুল আলমের নির্মম মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

মানববন্ধনে প্রেরনা সামাজিক সংঘ’র আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মহিউদ্দিন মাহমুদ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন শুভ, যুবলীগ নেতা হারিস আহমেদ, ইউপি সদস্য আল আমিন সহ অন্যান্যরা।

এসময় মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমরান হোসেন, ছাত্রনেতা বাহাউদ্দিন আরমান, প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রবিন হাসান ফরহাদ, আনাস, তারেক, কাউসার, ইউসুফ, সাদ্দাম, রুবেল সহ অন্যান্যরা।

উল্লেখ্য চলতিমাসের (৬ সেপ্টেম্বর) বুধবার প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রাশেদুল আলম সাথে অপর তিন যাত্রী সহ সিএনজি যোগে হাজীগঞ্জ থেকে ফকির বাজার আসার সময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রায় পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় গুরুতর আহত হয় সিএনজিতে থাকা ৪ জন যাত্রী। আশংকাজনক অবস্থায় আহতদের আলিগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হয়। অভিভাবক ছাড়া চিকিৎসা করা যাবে না এমন অহেতুক কারন দেখিয়ে যথা সময়ে চিকিৎসা করেননি হাসপাতাল কতৃপক্ষ। কিছু সময়ের ব্যাবধানে হাসপাতালেই মৃত্যু হয় সেচ্ছাসেবী রাশেদুল আলমের। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন সিএনজিতে থাকা অপর তিন যাত্রী ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু’র প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩