ফরিদগঞ্জ ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না শিশু সোহান’র

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৭৩৩ বার পড়া হয়েছে

নিখোঁজের ৫ দিন পর মাটি চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর ঘরে ফিরেনি ৮ বছর বয়সী শিশু সোহান, নিখোঁজের ৫ দিন পর মিললো অর্ধগলিত মরদেহ।

১৯ মে শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও গ্রামে শিশুটির বাড়ির পাশে পরিত্যাক্ত জমি থেকে মাটিতে ফুঁতে রাখা অবস্থায় শিশু আদিল মোহাম্মদ সোহান’র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ মে সোমবার সোহান বাড়ির সামনের মসজিদে নামাজ পড়তে গিয়ে নির্দিষ্ট সময়ে বাড়ি না ফিরলে চারিদিকে খোঁজাখুজি শুরু হয়, ঘটনার এক পর্যায়ে পাড়াপ্রতিবেশি,আত্মীয়-স্বজন সকলের বাড়ি খোঁজাখুজি করে না পাওয়ায় নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় জিডি(১০৬৪, তাং-১৬.৫.২৩) করেন।

ঘটনার পরিক্রমায় শুক্রবার সকালে একই বাড়ির বৃদ্ধা মহিলা রেনু বেগম (৭০) বাড়ির পাশের একটি গাব গাছ থেকে গাব সংগ্রহ করতে গেলে তিনি দূর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছি দেখে চিৎকার করে। এসময় প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন জানান, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণপর ফিরে আসতো। কিন্ত শুক্রবার সে ফিরলো লাশ হয়ে। সোহানের মা নিজ সন্তানের মরদেহ উদ্ধার সংবাদ পেয়েই চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদছে আর ছেলেকে হত্যার বিচার প্রার্থনা করছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, শুক্রবার সকালে সোহানের অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না শিশু সোহান’র

আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩