ফরিদগঞ্জ ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফরিদগঞ্জে দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৯৩২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দু’টি হাসপাতাল সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক  অভিযান শেষে সোমবার (২২ জানুয়ারি)  সন্ধ্যায়  এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। এছাড়াও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা ও ৩০ হাজার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক ডা. ফয়সাল রানা, ডা. মাকসুদুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, ও ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল’র নের্তৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফরিদগঞ্জে দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

আপডেট সময় : ০৭:৩৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪