বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা
- আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার এডহোক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত। ১২ই নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এডকমিটির কমিটির সভাপতি ফখরুল আলম পাঠান।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।অভিভাবক সদস্য মোঃ এমরান হোসেন সোহেল খান।শিক্ষক প্রতিনিধি মোঃ কামাল হোসেন।সহকারী অধ্যাপক মতিউর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, রুস্তমপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন রুবেল,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।










