ফরিদগঞ্জ ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফারদগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শামীম হাসান
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের গোবিন্দপুর (দঃ) ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি প্রদক্ষিণশেষে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফজলে রাব্বি। তিনি বলেন, আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে দুর্নীতি, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এদেশের জনগণের দল। তাইতো দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকার পরও এই দলটি আরো বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কোনো প্রকার অন্যায়ের সাথে আপস করা যাবে না, সে যেই হোক অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এই ইউনিয়নে যারা মাদক ব্যবসায়ী আছেন, তাদেরকে রেড অ্যালার্ট দিয়ে বলছি, এখন থেকে কেউ যদি মাদক ব্যবসায় জড়িত থাকে, তাদেরকে ইউনিয়নের মানুষসহ আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিহত করবো। ফরিদগঞ্জ উপজেলাবাসীর গণমানুষের নেতা আলহাজ এমএ হান্নানের নির্দেশক্রমে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে ‘চাঁদাবাজের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ‘সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ‘চাঁদাবাজদের ঠিকানা, গোবিন্দপুরে হবে না’ এমন স্লোগান দেয়া হয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে ১০নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফারদগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৪:৪৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪