ফরিদগঞ্জে ৫০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক
- আপডেট সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ১১৭৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
৬ জুলাই বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এর নির্দেশে এস আই আনোয়ারের সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার খাজুরিয়া বাজার টু গুপ্টি বাজার পাকা সড়কের হামছাপুর বটতলা মোড় বায়তুন নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আল মামুন প্রকাশ মামুন(২৬) আটক করে। অপর দিকে হাজীগঞ্জ টু রামগঞ্জ পাকা সড়কের চালিয়া পাড়া সাকিনস্থ আফজাল হোসেন এর ব্রিক ফিল্ডের উত্তর পার্শ্বে পাকা রাস্তার সংলগ্ন খালি জায়গায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফারুক হোসেন(৪২) কে আটক করে। দুইজনের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে আসামীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।














