ফরিদগঞ্জ ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন

ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে পূর্ববিরোধ ও গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে মাওলানা মো. ইমাম হোসেন নামের এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর বাম হাতের কবজি ও নাকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভুক্তভোগী ইমাম হোসেন পার্শ্ববর্তী একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। তিনি মৃত আব্দুল হাই পাটওয়ারীর ছেলে।

আহত ইমাম হোসেনের বোন জয়নব বেগম জানান, গত বৃহস্পতিবার (বা ঘটনার দিন) দুপুরে তার বড় ভাই ইমাম হোসেন লোক দিয়ে নিজের ক্রয়কৃত সম্পত্তির গাছ থেকে নারিকেল পাড়াচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের রাকিব (১৯, পিতা: রহিম পাটওয়ারী) ও মিজান (২০, পিতা : তোফায়েল পাটওয়ারী) তার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়।

জয়নবের অভিযোগ, হামলায় তার ভাইয়ের বাম হাতের কবজি ও নাকের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর জখম হয়। তিনি আরও জানান, অভিযুক্ত রাকিবের বাবা রহিম পাটওয়ারী দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন।

ঘটনার পর স্বজনরা আহত ইমাম হোসেনকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে অভিযুক্ত রাকিবের বাবা রহিম পাটওয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার ছেলের সঙ্গে ইমাম হোসেনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটা ঠিক হয়নি।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহত ইমাম হোসেনের বাম হাতের কবজি ভেঙে গেছে এবং নাকে গুরুতর আঘাতের কারণে তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬