ফরিদগঞ্জ ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের

ফরিদগঞ্জে নবাগত ওসি’র যোগদান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি ফরিদগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন।

থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হেলাল উদ্দিন ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

এর আগে তিনি শরীয়তপুর জেলার পালং থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সরকার সারাদেশের বিভিন্ন থানায় কর্মকর্তাদের পদায়ন ও বদলি করে। এরই ধারাবাহিকতায় তাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবাগত ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ফরিদগঞ্জবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে সঠিক ও দ্রুত আইনি সেবা দিতে সচেষ্ট থাকবো।

ফরিদগঞ্জে থানার যোগদানের সঙ্গে সঙ্গে থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ আলী চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্স ফুল দিয়ে নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে নবাগত ওসি’র যোগদান

আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫