ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত আধুনিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পথচলা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী-চতুরা নামক স্থানে হাসপাতালটির উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী হায়দার টিপু পাঠান প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, মা ও শিশু হাসপাতাল সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক যন্ত্রপাতি ও প্যাথলজিক্যাল সুবিধাসম্পন্ন এই হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরী সেবা এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে। এছাড়া সকল ধরনের পরীক্ষা নিরিক্ষাসহ সকল ধরনের অপারেশন করা হবে। এছাড়াও কল্যাণ তহবিলের মধ্যদিয়ে গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।










