ফরিদগঞ্জ ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

ফরিদগঞ্জ পৌর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৯০১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত নেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিক হতে মকবুল পন্ডিত ব্রীজ হয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি। এসময় মেয়র বলেন, ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম হবে শহর। সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সরকার। টেকসই উন্নয়নে কাজের গুনগত মান বজায় রেখে সকল প্রকার উন্নয়ন কাজ সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন এবং সম্পূর্ণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন নিয়ে কাজ পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সহকারি শাহাদাত হোসেন, স্থানীয়বাসিন্দা আলমগীর হোসেন, কামাল হোসেন, সজিব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ পৌর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র

আপডেট সময় : ০৩:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩