ফরিদগঞ্জ ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উবি’র ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি সম্পন্ন

শামীম হাসান
  • আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি লটারি সম্পন্ন হয়েছে।

৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়টির অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী নির্ধারিত ১১০ জন শিক্ষার্থীর ভর্তি ফরমের নাম্বার প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় ৬ টি আসন, সহোদর কোটায় ৬ টি আসন এবং পৌষ কোটায় ১ টি আসন সহ সাধারণ কোটায় ৯৭ টি আসনে লটারী সম্পন্ন হয়।

নির্ধারিত ১১০ জনের বাহিরে ওয়েটিং শিক্ষার্থী হিসেবে ১০ ছাত্র এবং ১০ জন ছাত্রীসহ মোট ২০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১১০ জন শিক্ষার্থীর মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি না হলে শুন্য কোটা বিবেচনায় ওয়েটিং তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখা ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবনে ছাত্র-ছাত্রীদের শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উবি’র ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি সম্পন্ন

আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩