ফরিদগঞ্জ ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পরিত্যক্ত এক ডোবা থেকে ইব্রাহিম হাওলাদার (১৮) নামে এক অটোরিকশা মেকানিকের কাদামাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ডোবা থেকে তার পরিবার মরদেহটি উদ্ধার করে।

নিহত ইব্রাহিম অটোরিকশা মেরামতের কাজ করতেন। তার পৈতৃক বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে হলেও গত ১০-১২ বছর ধরে পরিবারসহ ফরিদগঞ্জ কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বাবা নয়া মিয়া হাওলাদার ফরিদগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সরদার হিসেবে কর্মরত।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে ইব্রাহিম প্রতিদিনের মতো বাসস্ট্যান্ডের পূর্ব মাথায় অবস্থিত মহছেন আউলিয়া হোটেল সংলগ্ন তার ভাড়া দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়টি টের পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিহতের মা নয়নতারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে সকালে ঘর থেকে বের হওয়ার পর থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেলে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও না পেয়ে রাতে গ্যারেজের পেছনের ডোবায় টর্চলাইটের আলো ফেলি। তখন দেখি ছেলেটা কাদা-মাটিতে নিথর হয়ে পড়ে আছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে দাবি করা হলেও, মরদেহ উদ্ধারের স্থান ও এর আশপাশে বিদ্যুতের কোনো সংযোগ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী জানান, “রাত সাড়ে আটটার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধারের খবর পাই। যেভাবে নিথর দেহটি উদ্ধার করা হয়েছে, তাতে স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ

আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬