ফরিদগঞ্জ ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর

ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজ ঘরে বসে ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, থানা পুলিশের একটি চৌকস দল ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ফাতেমা আক্তার প্রিয়া ও তার স্বামী রাকিবুল হাসানকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে নিজ ঘরের ভেতরে ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনায় আসেন ফাতেমা আক্তার প্রিয়া। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক

আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬