ফরিদগঞ্জ ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২৯) নামে মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলাধীন ভাটিয়ালপুর চৌ-রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমিনুল হকের ছেলে এবং তিনি নিজেও ৩ বছর বয়সী এক পুত্র সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী মো. এরশাদুল ইসলাম, আবু সালেহ মুসাসহ আরো অনেকে জানান, দুপুর ১২ টা নাগাদ আল আমিন মোটর সাইকেল যোগে ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে ভাটিয়ালপুর চৌ-রাস্তা এলাকা হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বাহি পিকআপের সাথে সংঘর্ষ বাঁধারপর মোটর সাইকেল আরোহী আল আমিন সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আল আমিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যু বরণ করেছেন। সাম্প্রতিক সময়ে সড়ক দূঘটনা আশঙ্কাজকন আরে বেড়ে চলছে। সড়কে চলাচল কালিন সময়ে আমাদের সচেতন হতে হবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক পিকআপ ও মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় আল আমিনের মৃত্যুর খবরে এলাকাজা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা

আপডেট সময় : ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬