ফরিদগঞ্জ ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বিধিবহির্ভূতভাবে বিভিন্ন খন্ডকালীন পেশা এবং অনিয়মে জড়িয়ে পড়ছেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। ভূমি অফিসের দালালিতেও জড়িয়ে পড়েছেন কেউ কেউ। বিদ্যালয় চলাকালীন সময়ে ভূমি অফিসে পাওয়া গেছে উপজেলার ১৪০ নং চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।

অনুসন্ধানে জানা গেছে, চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খন্ডকালীন পেশায় একজন সার্ভেয়ার। ১৩ জুলাই সোমবার দুপুর ১.৩০ টার সময় গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায় তাকে। কারণ জানতে চাইলে তিনি গ্রাহকের প্রয়োজনে ভূমি অফিসে এসেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফারজানা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহিদ সাহেব স্কুল ত্যাগ পূর্বে আমার অনুমতি নেননি। এটি অবশ্যই অনিয়ম। আমি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।

ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন শারমিন বলেন, জাহিদকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। নিয়মের অন্যথা হয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬