ফরিদগঞ্জ ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাগত রয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারিরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকার সড়ক অবরোধ করে।
তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এসময়ে নেতাকর্মীদের হাতে লাঠিসোঠা দেখা যায়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।
্এদিকে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃৃত্বে পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ বাসস্ট্যাণ্ড এলাকায় উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে অনুরোধ করে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় বিক্ষুব্ধরা সড়ক দখল করে নেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়কথেকে সরিয়ে দেয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫