ফরিদগঞ্জ ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জের ঘোড়াশালায় গাঁজাসহ জনতার হাতে আটক যুবক রাসেল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে গাঁজা ক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের ঘোড়াশালা এলাকায়। আটককৃত যুবকের নাম রাসেল (২৭)। তিনি পশ্চিম রূপসা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে গাঁজা কিনতে গেলে জনতা তাকে আটক করে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তিনি জনতা ও অভিযুক্তের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাসেলকে এক মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের ঘোড়াশালায় গাঁজাসহ জনতার হাতে আটক যুবক রাসেল

আপডেট সময় : ০৭:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫