ফরিদগঞ্জ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ টুর্নামেন্টে ফরিদগঞ্জের সাদ্দামের বাজিমাত

শামীম হাসান
  • আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে শুরু হওয়া রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে এবি ব্যাংক চাঁদপুর জেলা দল। শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় তারা রাঙ্গামাটি জেলা দলকে বিপুল ব্যবধানে ৯৭ রানে হারিয়ে শুভ সূচনা করে।

চাঁদপুর জেলা দলের অধিনায়ক ও ফরিদগঞ্জের কৃতি সন্তান সাদ্দাম হোসেন ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ব্যাট হাতে ৪৭ রানের ইনিংস খেলেন এবং বল হাতে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই সর্বাঙ্গীণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তিনি।

দলের এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। অধিনায়ক সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঝড় বইছে।

প্রথম ম্যাচে এমন দাপুটে জয়ের ফলে এবি ব্যাংক চাঁদপুর জেলা দল টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী ম্যাচগুলোতেও দলকে এগিয়ে নিতে নেতৃত্বের পাশাপাশি ব্যাট-বলে সমান অবদান রাখবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ টুর্নামেন্টে ফরিদগঞ্জের সাদ্দামের বাজিমাত

আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫