ফরিদগঞ্জ ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

সাবেক মেয়রসহ ফরিদগঞ্জের বিএনপির তিন নেতা ঢাকায় আটক

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৭১৩ বার পড়া হয়েছে

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন জনপ্রতিনিধিসহ ফরিদগঞ্জ উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ তিন নেতা। আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন এবং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন স্বপন। আটকের বিষয়টি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আটককৃতদের স্বজনরা নিশ্চিত করেছে।

জানা গেছে, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনকে শনিবার দুপুরে নয়াপল্টনের বিএনপি মহাসমাবেশে যাওয়ার পথে পুলিশ আটক করেছে। পরে তাকে লালবাগ থানায় নেয়া নিয়ে যাওয়া হয় বলে মঞ্জিল হোসেনের ভাই পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন নিশ্চিত করে।

এদিকে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেনকে শনিবার (২৮ অক্টোবর) সকালে পল্টনে মহাসমাবেশ আসার যোগদেয়ার সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

অন্যদিকে চাঁদপুর জেলা যুবদলের সদস্য, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন স্বপনকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার আফতাব নগর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তাকে বাড্ডা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির তিন নেতাকে অহেতুক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেছেন উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক মেয়রসহ ফরিদগঞ্জের বিএনপির তিন নেতা ঢাকায় আটক

আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩